• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শ্রীপুরে রাস্তায় ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুজ্জামান লিমন মল্লিক (২৩) নামের এক যুবক নিহত হয়েছে এবং এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক আহত হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বরমি কাওরাইদ সড়কের নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুজ্জামান লিমন মল্লিক (২৩) উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মো.হালিম মল্লিকের একমাত্র ছেলে।সে টংগীতে বাটা কোম্পানিতে চাকুরী করতো। আহত মোস্তাক আহমেদ ইমন একই গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে লিমন এবং ঈমন ত্রিমোহনী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাপ্তা গ্রামে তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি সামনে থাকা ড্রাম ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিমন মারা যায় এবং তার বন্ধু ঈমন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমাউল হুসনা জানান, লিমনকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতাল নিয়ে আসে। গুরুতর আহত ঈমনকে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo