ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচশ’ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ ইয়াসিন আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার পাঁচশ’জন কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি পেয়াজ বীজ, ২০কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়।
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...
নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...
নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

মন্তব্য (০)