• রাজনীতি

যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছেন: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সরকার জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আজ যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছেন। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারে না। সবকিছু বন্দি করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছেন।’

বৃহস্পতিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। কাফরুল থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ, সততা ধারণ করে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা ভালোমতো আমরা ফিরে পেতে পারবো।’

তিনি বলেন, ‘দেশের সব দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ১৯৭১ সালে সেনাবাহিনীর একজন মেজর হিসেবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন। ১৯৭৫ সালে সিপাহী-জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে রাজনীতি ও ক্ষমতায় নিয়ে আসেন।’

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান বাকশাল বন্ধ না করলে তা অব্যাহত রাখা হতো। জিয়াউর রহমান রাজনীতি করেছেন, একইভাবে সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।’খাবার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং প্রমুখ।

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo