• সমগ্র বাংলা

বিয়ের ১৭ দিনের মাথায় গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় উপজেলায় আমিলাইশ ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়  মোহাম্মদ মহিউদ্দিন নামক এক পিকআপ চালককে। কিছুদিন আগে আমিলাইশ ইউনিয়নে সরওয়ার বাজার এলাকায় থেকে ধান চুরি হয়েছিল। ঐটা কে কেন্দ্র করে, ২৯ মে (বুধবার) রাত আনুমানিক সাড়ে আটটার সময় ধান চোর সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে এক পিকআপ চালককে।

বিষয়টি নিশ্চিত করে আমিলাইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষেত থেকে ধান মাড়াই করার পর শুকানোর জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল, তবে পূর্বে ধান চুরি হওয়ার কারণে পাহারা দিচ্ছিলো লোকজন এমন সময় পিকআপে ধানের বস্তা তুলতে দেখে এলাকাবাসী এগিয়ে আসলে পিছনে থাকা চোরের দল পালিয়ে গেলে পিকআপ চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গণপিটুনিতে নিহত পিকআপ চালক মোহাম্মদ মহিউদ্দিন (৩২) উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ড সরদার পাড়া এলাকার লম্বা কালুর বাড়ির আলী আহামদের বড় ছেলে বলে জানা গেছে।

নিহতের পিতা আলি আহামদ বলেন, আমার ছেলে পিকআপ চালায়, কে বা কাহারা মাগরিবের পর ধান আনতে হবে বলে আমার ছেলের গাড়িটা ভাড়া করে নিয়ে যায়, এশার নামাজের পর আমিলাইশ থেকে ফোন করে বলা হয় এখানে গাড়ির পাশে লাশ পড়ে আছে।

১৭ দিন আগে আমার ছেলের জন্য বউ এনেছি এখনো মেহেদীর রঙ শুকায়নি এরই মাঝে আমার ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব বলেন, নিহত পিকআপ চালক মোহাম্মদ মহিউদ্দিন আমার এলাকার আলী আহমদের পুত্র। তাঁকে এবং তাঁর পরিবারকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি, সে কখনো এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত থাকতে পারেনা।

না জেনে হয়ত সে ভাড়ায় গিয়েছিল তাই চোরের দল পালিয়ে গেলেও সে গাড়িতে বসে ছিলো তাঁকে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। এটি একটি অমানবিক ঘটনা।

এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আমিলাইশ সরওয়ার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে শুকানোর জন্য রেখেছিলেন। এক সপ্তাহ পূর্বেও সেখান থেকে ২০ বস্তা ধান চুরি হয়েছিল।

এরই পরিপ্রেক্ষিতে তাঁরা পাহারা বসিয়েছিলো এমতাবস্থায় চোরের দল ৫ বস্তা ধান গাড়িতে তুলে এসময়ে পাহারায় থাকা লোকজন এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এমনটাও হতে পারে, হয়ত চালককে ভাড়া করে নিয়ে আশা হয়েছে এবিষয়ে সে না জানতে পারে, অথবা জড়িতও থাকতে পারে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বলা যাবে। আমি ঘটনাস্থল পরিদর্শন করছি।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo