• সমগ্র বাংলা

পাবনার ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার পাবনার তিনটি উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে পাবনা সদর উপজেলায় সোহেল হাসান শাহীন, আটঘরিয়া উপজেলায় তানভীর ইসলাম ও ঈশ্বরদী উপজেলায় এমদাদুল হক রানা সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্ল্যাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা সদর উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সোহেল হাসান শাহীন মোটর সাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১০০ ভোট।

আটঘরিয়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে তানভীর ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকাভিাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৬৭ ভোট।

ঈশ্বরদী উপজেলায় ৮৪টি ভোট কেন্দ্রের ফলাফলে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীকে ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে বেসরকাভিাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo