• লাইফস্টাইল

কোন ডাবে সবথেকে বেশি পানি থাকে জেনে নিন-

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: এই গরমে স্বস্তি পেতে কমবেশি সবাই ডাবের পানিতে চুমুক দিচ্ছেন! তবে ডাবের দাম এখন বেশ চড়া। অনেক সময় দেখা যায় বড় সাইজের একটি ডাব কিনেও বেশি পানি মিলছে না। বেশিরভাগ মানুষই ডাব কেনার সময় কোনো না কোনোভাবে ঠকেন।

আসলে কোন ডাবে পানির পরিমাণ বেশি আর কোনটিতে ঘন শাঁস থাকে, তা বোঝা সাধারণ মানুষের ক্ষেত্রে কিছুটা মুশকিল। অনেকেই ভাবেন, ডাবের আকার অনুযায়ী বুঝি পানির পরিমাণ কমবেশি হয়।তবে সব সময় কিন্তু এমনটি নাও হতে পারে।

তাই মাঝারি আকারের ডাব বেছে নেওয়াই ভালো। তাছাড়া কেনার আগে ভালো করে ডাব ঝাঁকিয়ে দেখে নিতে পারে, তাতেও কতটুকু পানি আছে তার ধারণা মিলবে। আবার ডাবের রং দেখেও অনেক সময় ধারণা করা যায়, ডাবে কতটা পানি আছে।রং ধূসর হয়ে গেলে কিংবা ডাবের গায়ে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন তাতে শাঁসের পরিমাণ বেশি।

ওই ডাবে বেশি পানি থাকবে না। তবে ডাব বড় মানেই যে তাতে বেশি পানি থাকবে এ ধারণা ভুল।আসলে বড় ডাবেই পানি সবচেয়ে কম থাকে। কারণ ডাব যত বড় হয়, ভেতরে শাঁসের পরিমাণ তত বাড়ে। ডাবের পানি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

 এতে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ। অতিরিক্ত পরিশ্রমের পর দেহ থেকে পানি ও খনিজ লবণ বেরিয়ে গেলে, ক্লান্ত শরীরকে চাঙা করতে অত্যন্ত কার্যকর পানীয়। তাই এ গরমে সুস্থ থাকতে নিয়মিত ডাবের পানি পান করুন।

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo