• লাইফস্টাইল

জেনে নিন, লিচুর উপকারিতা সম্পর্কে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: মধুমাস হিসেবেই পরিচিত জৈষ্ঠ্য মাস। এই মাসেই আম, জাম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল পাওয়া যায়। গ্রীষ্মকাল হলো রকমারি ফলের মৌসুম।চিকিৎসকদের মতে, এ সময় যে কোনো মৌসুমের ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আর সেই তালিকাতেই রয়েছে গ্রীষ্মকালীন রসালো ফল লিচু, যার স্বাদ খুবই মিষ্টি। সব বয়সের লোকেরা এই ফল খেতে পছন্দ করে থাকেন। 

লিচুতে প্রচুর পরিমাণে পানি থাকে। প্রোটিন এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। এদিকে এই ফলে ফ্যাটও নেই, তবে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ। যেমন- ম্যাঙ্গানিজ আয়রন, ফলিক অ্যাসিড, কপার ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ইত্যাদি। এছাড়াও রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। পুষ্টিগুণ তো জানা হলো, কিন্তু জানেন কি এর উপকারিতা সম্পর্কে?

পুষ্টিবিদদের মতে, লিচুতে প্রচুর পরিমাণ পানি থাকায় এটি খেলে গরমে শরীরের পানির ঘাটতি পূরণ হয়। গরমে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই পানি খাওয়ার পাশাপাশি লিচু খাদ্যতালিকায় রাখা উচিত। লিচুতে এপিকেচিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে, যা এ গরমে বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। 

লিচুতে লিচিট্যানিন নামক ভাইরাসবিরোধী উপাদান আছে, যা ভাইরাস ছড়াতে বাধা দেয়। লিচু ডায়াটেরি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমশক্তি বৃদ্ধি করে। লিচু কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে।

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo