প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক সড়কে দ্রুতগতির মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছে আরও ৫ জন।
মঙ্গলবার( ২৮ মে) সকাল ৯ টার দিকে জেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মীর আলম (৪৩)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি চালকসহ ৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিল। এসময় চাপাইর ব্রিজের কাছে পৌছলে কালিয়াকৈরগামী একটি মালবাহী ভ্যান অটোরিকশার পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। এসময় অটোরিকশার ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও আরও ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)