• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় রোগীর মৃত্যু, আহত-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোগীবাহি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গোলাম মোস্তফা নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার(২৭ মে-২০২৪) সকাল ১০ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা সাতক্ষীরা জেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে।

সে কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতো।স্বজনদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ জানান, সকালের অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ আরও একজন আহত হয়। এর আগে কুমিল্লায় কর্মরত অবস্থায় সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo