ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নে নদী ভাঙন থেকে বসতবাড়ি, আবাদি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহগুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন দুই ইউনিয়নের এলাকাবাসী।
রবিবার (২৬ মে) দুপুরে এসকেএস ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে নদী ভাঙ্গন প্রতিরোধে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি,পিপুলিয়া গ্রাম ও ফজলুপুর ইউনিয়নে মধ্যখাটিয়ামারি গ্রামে ভাঙন কবলিত নদীর তীরে নারী-পুরুষ,শিশু বৃদ্ধসহ ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ খইমুদ্দিন, সহকারী শিক্ষক মোঃ হালিম এসকেএস প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম,মর্জিনা সহ অন্যরা।
মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান চর পিপুলিয়া সরকারি পিপুলিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি দেলুয়াবাড়ি, পশ্চিম খাাটিয়ামারি,চন্দনস্বর কবরস্থান, ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে।তারা আরো বলেন, দ্রুত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)