• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সাকিব হত্যায় জড়িতদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে স্কুল ছাত্র সাকিব হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে আজ রবিবার দিনাজপুর শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বোচাগঞ্জের বেশ কিছু নারী পুরুষসহ শিশুরা। গত ১৭ মে তাকে হত্যা করেছিল কতিপয় প্রতিবেশী। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যার কারন উৎঘাটন করতে পারেনি বোচাগঞ্জ থানা পুলিশ।

 জানা গেছে, ক্রিকেট খেলতে গিয়ে ১৭ মে নিখোজ হয় বোচাগঞ্জের নাফানগর উত্তরপাড়ার বাসিন্দা মমিনুল ইসলামের নবম শ্রেনিতে পড়ুয়া ছেলে সাকিব হাসান। পচা গন্ধের উৎসব ধরে দুইদিন পর  প্রতিবেশী লাইসুর রহমানের ছেলে মিরাজের কক্ষ থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ। এসময় গৃহকর্তাকে হেফাজতে নেয় তারা। পরবর্তীতে রানা এবং জয় নামে দুজনে আটক করে পুলিশ।পরে উভয়কে ছেড়ে দেন তারা। অন্যদিকের  মুল অভিযুক্ত হত্যারিকার সাকিব হাসানের ঘনিষ্ঠ বন্ধুর মিরাজ রয়েছে ধরা ছোয়ার বাইরে। 

ওই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন সাকিব হাসানের প্রতিবেশীরা।

মন্তব্য (০)





image

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, ...

১

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

২

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

৩

নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...

image

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

৪

নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

  • company_logo