• সমগ্র বাংলা

স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হতে প্রধান বিচারপতির আহবান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হতে আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুন হাসান। স্মার্ট জুডিশিয়ালী করার ক্ষেত্রে দেশের ৬৪ জেলার আদালত চত্তরে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা সাধারন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। আজ শুক্রবার বিকালে দিনাজপুরের আদালত চত্তরে নব নির্মিত "ন্যায়কুঞ্জ " (বিশ্রামাগার) উদ্বোধন করেন তিনি। 

বেলুন  পায়রা উড়িয়ে এবং নব নির্মিত ন্যায়কুঞ্জের ফোলক উম্মোচন করেন প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নির্মানে ব্যয় হয়েছে প্রায় পৌনে ১ কোটি টাকা। প্রায় ৭০ জনের স্হান সংকুলানের ন্যায়কুঞ্জের মধ্যে নারী পুরুষদের জন্য পৃথক প্রয়প্রনালীর ব্যবস্হার পাশাপাশি কোলের শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের কর্নার ছাড়াও হালকা নাস্তা পানির জন্য স্টল রাখা হয়েছে। 

প্রধান বিচারপতি বলেন, সকল মানুষের আইনে অধিকার নেওয়ার অধিকার আছে। সংবিধানে তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারকরা নিবেদিত আছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম,  জেলা ও দায়রা জজ যাবিদ হোসেন, স্পেশাল জজ রেজাউল করিম সরকার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে এম, তোফায়েল হাসান,  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুলফিকার উল্লাহ, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার, শাহ ইফতেখার আহমেদ, আইনজীবী সমিতির  সভাপতি তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আ.ন.ম হাবিবুল্লাহ এবং গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo