• সমগ্র বাংলা

ব্রহ্মুপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ যুবক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের কাউয়াবাঁধা নামক স্থানে নৌকা থেকে পড়ে গিয়ে কামরুজ্জামান ইসলাম (১৮) নামের একজন যুবক নিঁখোজ হয়েছে।

শুক্রবার( ২৪ মে) সকাল সাড়ে ৯টায় দিকে এরেন্ডবাড়ি হরিচন্ডী ঘাট হইতে খেয়ার নৌকা যোগে বালাসীঘাটে আসার পথে কাউয়াবাধা চরের উত্তর পাশে নৌকা থেকে পড়ে গিয়ে কামরুজ্জামান (১৮) নামের এই যুবক নিখোঁজ হয়েছে।নিখোঁজের ৬ ঘন্টা অতিবাহিত হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ঐ যুবকটিকে।

জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডী চরের রমজান আলী ছেলে কামরুজ্জামান। নিখোঁজ যুবক  বাড়ি থেকে শহরে আসার সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যায় সে ।নদীতে পরে যাওয়ার সাথে সাথে তার মামা নুরুন্নবী ভাগিনাকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুজির পরে না পাওয়ায় পরে ফায়ার সার্ভিসকে খোজ দেন নিখোঁজের মামা। ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।পরে তারা ব্যর্থ হলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের ৪ ঘন্টা পর এসে উদ্ধার চেষ্টা শুরু করেছেন। কিন্তু তারা ১ ঘন্টাতেও উদ্ধার করতে পারেনি।

এবিষয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুর মোহাম্মদ বলেন, প্রচন্ড স্রোত ও গরম বেশি হওয়ায় উদ্বার কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে।নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত  উদ্ধার অভিযান চলবে। তাছাড়া উদ্ধার অভিযানে ফুলছড়ি ফায়ার  সার্ভিস ও রংপুর ডুবুরি দল।আশা করা যাচ্ছে দ্রুত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo