ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে এবং মহাখালি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবস উদযাপন করা হয়েছে। দুই শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি. দ্ভইচেনকভ শিক্ষার্থীদের ঐতিহাসিক দিনটির ইতিহাস সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি বলেন, এই দিনটি ১৯ শতকের গির্জার ঐতিহ্যেকে বহন করে এবং প্রতি বছর মে মাসে কিরিল ও মিফুদি স্মরণে দিবসটি পালন করা হয় ।
অনুষ্ঠানে স্লাভিক সাহিত্য ও সংস্কৃতি দিবস উদযাপনের অংশ হিসাবে স্কুল শিক্ষার্থীদের জন্য রাশিয়ান বর্ণমালার অক্ষর লেখার উপর একটি সৃজনশীল ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিরিল ও মিফুদির আবিস্কৃত স্লাভিক বর্ণমালার উপর প্রেজেন্টেশনও দেখানো হয় অংশগ্রহণকারীদের।
আয়োজনের সমাপ্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে স্যুভেনির উপহার দেয়া হয়।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)