• সমগ্র বাংলা

পাবনায় সাপ্তাহিক ঈশ্বরদী’র ২২ বর্ষপূতি উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, সূধী সমাবেশ ও সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঈশ্বরদী’র ২২ বর্ষপূর্তি ও ২৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট (বিএসআরআই) এর প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক কবি মজিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বিএসআরআই এর মহাপরিচালক কবি ড. ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলকাতা থেকে আগত কবি মহিবুর রহমান, অধ্যাপক উদয় নাথ লাহিড়ী।

সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, এমদাদুল হক আমান, ই.ম. শহীদুল ইসলাম, অধ্যক্ষ হামিদুর রহমান, শহীদুল ইসলাম শাহীন, মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, ড. আসলাম হোসেন, প্রধান শিক্ষক রঞ্জিত বিশ্বাস, আনিছুর রহমান, গোলাম রসুল, হাসানুজ্জামান সরকার, আব্দুর রহমান, রেজাউর রহমান রকি, দেবদাস স্যান্যাল, নওশাদ আলী, আখতার আনজাম হোসেন ডন, শ্রমিক নেতা আশরাফুজ্জামান উজ্জল, প্রকৌশলী সাজেদুল ইসলাম শিশির, প্রভাষক আব্দুল্লাহ শামীম চঞ্চল, ব্যবসায়ী আনোয়ার হোসেন খান আল-আমিন, সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর সভাপতি আর. কে.বাবু, সংবাদপত্র এজেন্ট আক্তারুজ্জামান মীরু, সোহানুর রহমান খান শুভ প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘কলের গান’ এর পরিচালক মানিক মন্ডল, ওসাকার পরিচালক মাজহারুল ইসলামসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠান সঞ্চালন করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী। আয়োজনের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।   

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo