• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জামালপুরে বিনা জামানতে ঋণের প্রতিশ্রুতি দেওয়া ভূয়া এনজিওর সন্ধান

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া ভূয়া এনজিও ও প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুর জেলা পুলিশ। বুধবার (২২ মে) বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন।

এ সময় তিনি বলেন, প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।জেলা শহরের তমালতলায় এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার কামরুজ্জামান বলেন,  জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়।

এই জন্য কর্মীদের মাধ্যমে ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়। পুলিশ সুপার আরও বলেন, নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল।

এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদেরকে দেখে পালিয়ে যান। প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত কবিরসহ  পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

  • company_logo