• সমগ্র বাংলা

রাণীনগরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তরুন প্রার্থী রাহিদ সরদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ৩য় ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিত হবে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা দিন-রাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। দিচ্ছেন স্মার্ট উপজেলা বিনির্মাণের প্রতিশ্রুতি।

পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে উপজেলার প্রতিটি অলিগলি। দিনের অর্ধেক সময় নির্বাচনী প্রচার মাইকের শব্দে মুখর থাকছে চারদিক। এবারের নির্বাচনের প্রধান আকর্ষন হচ্ছে চেয়ারম্যান পদে নতুন মুখের তরুন ও পুরাতনের ভোট যুদ্ধ। এই যুদ্ধ যেন নিজেদের অস্তিত্ব টিকে রাখার যুদ্ধ।

চেয়ারম্যান পদে নতুন মুখের তরুন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলালের ছেলে রাহিদ সরদার বলেন আমি উপজেলার সাধারণ মানুষদের চাওয়া পূরণ করতেই নির্বাচনে এসেছি। প্রতিদিনই উপজেলার বিভিন্ন অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রতিটি মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার বাবা দুইবার এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং ২০২০সালের উপ- নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করতে এবং উপজেলাকে একটি সমৃদ্ধশালী স্মার্ট উপজেলা বিনির্মাণের স্বপ্ন বুকে ধারণ করে নির্বাচনের মাঠে এসেছি। কারণ যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তরুনরাই সকল ঝড়-ঝঞ্ঝা, বাধা-বিপত্তিকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল সুবিধা প্রতিটি মানুষের দ্বোরগড়ায় পৌছে দেওয়ার বাহক হিসেবে কাজ করতে চাই।

তিনি আরো বলেন নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. আনোয়ার হোসেন বিএ এর পক্ষ থেকে বিভিন্ন ধরণের হুমকি-ধামকী প্রদান অব্যাহত রাখা হয়েছে। তবুও উপজেলার প্রতিটি ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ পাশে থেকে সহযোগিতা করে আসছে। উপজেলাবাসী চান একজন শিক্ষিত ও স্মার্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান যার দুয়ার সব সময় উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের জন্য খোলা থাকবে। আমি শতভাগ আশাবাদি উপজেলাবাসী আগামী ২৯মে আমার কাপ-পিরিচ প্রতিকে ভোট দিয়ে আমার বাবার মতো আমাকেও বিপুল ভোটে বিজয়ী করবেন এবং আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নতুন একটি ইতিহাসের অধ্যায় রচনা করবো।

মন্তব্য (০)





image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

  • company_logo