• সমগ্র বাংলা

টঙ্গীতে কারখানা বন্ধ ঘোষণার খবরে শ্রমিক বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

সকাল ৮টায় কাজে যোগ দিতে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নেন। পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেন তাঁরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক। এখনো গত এপ্রিল মাসের বেতন বকেয়া। কয়েক দিন ধরে তারিখ ঘোষণা করেও বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ।
এ বিষয়ে মন্তব্য জানতে কারখানা মালিক ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানাটি নোটিশ দিয়ে বন্ধ করা হয়। পুলিশের পক্ষ থেকে কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo