• সমগ্র বাংলা

সাতকানিয়া থেকে কোটি টাকা নিয়ে উধাও সিবিডিসি এনজিও

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত তেমূহনী এলাকার আলমগীর সড়কের পাশে ৫নং ওয়ার্ডে তিন তলা বিল্ডিংএ ঋণ দেওয়ার কথা বলে‘সিবিডিসি’ এনজিও নামে একটি ভুয়া এনজিও প্রতারণা করে সাধারণ মানুষের  টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে বলে জানা যায়। ঋণ না দিয়ে ওই এনজিওর কর্মকর্তারা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। খবর পেয়ে রবিবার ও সোমবার শত শত ভুক্তভোগী ঋণ না পেয়ে এনজিও অফিসে জড়ো হন।

সাতকানিয়া থানার এসআই নাঈম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। (সিবিডিসি) এর ম্যানেজার জসীমের নেতৃত্বে মাঠপর্যায়ের তাদের কর্মী লোকদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার দোকানদার, গৃহকর্মী ও নিম্নআয়ের মানুষদের যেকোনো ঋণের লোভ দেখিয়ে সঞ্চয়ের নামে হাতিয়ে নিয়েছে টাকা।

এদিকে ভুক্তভুগীদের মধ্যে আবদুল গফুর নামের একজন বলেন, ‘আমাদের এলাকায় আমি সহ ৬ জনকে ঋণ দেওয়ার জন্য খলিলুর রহমান সদস্য ভর্তি বাবদ প্রথমে ৬২০ টাকা করে নেন। এর মধ্যে যাদের জন্যঋণের প্রস্তাব পাশ হয়েছে তাদের কারও কাছ থেকে প্রতি লাখে ১০ হাজার টাকা, দুই লাখে ২০ হাজার টাকা, ৫০ হাজারে ৫ হাজার টাকা ঋণ দেওয়ার নামে জমা নেন। ঋণ নেওয়ার জন্য অফিসে এসে দেখি কর্মকর্তারা অফিস তালাবদ্ধ রেখে পালিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে ওই প্রতারক চক্রকে ধরে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের প্রাপ্ত টাকাগুলো যেন ফিরে পাই।

সরেজমিন দেখা গেছে, ওই প্রতিষ্ঠানের অফিস তালাবদ্ধ। অফিসের সামনে শত শত লোক তাদের ঋণ নেওয়ার জন্য ভিড় করেছেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের লোকজন উধাও। জানালা দিয়ে দেখা যায় অফিসের টেবিলে ঋণ দেওয়ার পাশ বই, রেজিস্টার খাতাসহ চেয়ার রয়েছে। এ সময় অফিসের সামনে থাকা প্রায় শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে সঞ্চয় ও ঋণের পাশ বই পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানের লোকজন প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বাসার মালিক আবদুল মালেক মানিক বলেন, বৃহস্পতিবার (১২ই এপ্রিল ) ওই প্রতিষ্ঠানের ম্যানেজার জসিম উদ্দিন আমার বাসার একটি ইউনিট মাসিক হিসেবে ভাড়া নেন।

পরদিন তারা ভোরে বাসায় উঠেন। শনিবার আমার সঙ্গে বাসা ভাড়ার চূড়ান্ত চুক্তি করার কথা ছিল।পরে তারা হেড অফিসের কথা বলে কিছু দিন সময় নে। (১৯ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠে দেখি তারা বাসা তালাবদ্ধ করে পালিয়ে গেছে। এ বিষয়ে (সিবিডিসি) এর ম্যানেজার জসিম ও মাঠকর্মীদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ওই প্রতিষ্ঠানের লোকজনদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এবং উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মতে বাসার মালিক ও অফিসটি সিজ করে পুলিশের নজরদারিতে রাখা হল।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo