ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস। পাবনা মৌচাষী সমিতির আয়োজন সোমবার (২০মে) এ দিবস পালন উপলক্ষে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্পসারণ কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আক্তার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমানুল্লাহ আমান, বাসা ফাউন্ডেশন এড়িয়া ম্যানেজার জাকির হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ। এসময় উপজেলার ৫০ জন মৌচাষী সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)