• সমগ্র বাংলা

ফেনীতে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে ফেনীর ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।জানা যায়, নিহত ওই শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। তিনি  ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বজ্রপাতে যুবক নিহত হওয়ার খবর শুনেছি। জানা গেছে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া হাসপাতালে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আনার পূর্বে সে মারা গেছে। লাশ দাফনে প্রস্তুতি নিচ্ছে পরিবার।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo