ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে। প্রধান বিচারপতি আজ কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার "ন্যায়কুঞ্জ" এর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদের সভাপতিত্বে এতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম এবং জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) এড: সৈয়দ রেজাউর রহমানসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। পরে নির্মানাধীন ন্যায়কুঞ্জের বি়ভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)