ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে “পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন অডিটরিয়ামে এ মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় রংপুর বাপাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি ঢাকা বাপাউবো (পরিকল্পনা, নকশা ও গবেষণা) অতিরিক্ত মহাপরিচালক মো: জহিরুল ইসলাম, ঢাকা বাপাউবোর পরিকল্পনা প্রধান প্রকৌশলী (পুর) ড. শ্যামল চন্দ্র দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদী ব্যবস্থাপনার সাথে জড়িত মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...
নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...
নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

মন্তব্য (০)