• সমগ্র বাংলা

দিনাজপুরে এক ব্যক্তিকে কোপিয়ে হত্যা, আহত-১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা সদরের শেখপুরা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷ এসময় আহত হয়েছে আরেক ব্যক্তি। অভিযুক্তকে আটক করে পুলিশে তুলে দিয়েছে স্হানীয়রা। আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

 হত্যার শিকার গনেশ (৬০) জেলা সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আহত পরস (৩০) একই এলাকার পরসাদুর ছেলে। কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে বাড়ীর বাইরের  বসে থাকা গনেশের শরিরে হঠাৎ করে একাধিক স্হানে হাসুয়া দিয়ে কোপ মারে একই এলাকার মেহের চাঁদের মানষিক ভারসাম্যহীন ছেলে বিকাশ (৩৫)।

এতে ঘটনাস্হলে মারা যায় গনেশ। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসে পরশ নামে আরেক ব্যক্তি। তাকেও কুপিয়ে জখম করেছে বিকাশ। তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে স্বজনরা।

এসময় ঘাতক বিকাশকে পিটুনি দিয়ে বেধে রেখে খবর দেন স্হানীয়রা। অভিযুক্ত বিকাশকে হেফাজতে নিয়েছেন তারা। হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া জব্দ করেছেন তারা। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। হত্যার প্রকৃত কারন জানতে পারেননি তারা।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo