ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুরিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে একটি দোকানের ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে আরো চারটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে ছিল কসমেটিক, কাপড় ও শিশুদের খাবারের দোকান।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)