• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁওয়ের আয়োজনে অনুষ্ঠানে কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: হামিদুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়। 

সিভিল সার্জন কার্যালয়ের ডা: ইফতেখার আহমেদ সজীব, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প দিনাজপুরের সিনিয়র মনিটরিং অফিসার এস এম গোলাম সারওয়ার, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনীন, এডিডি (ক্রপ) মো: আলমগীর কবির, এডিডি (পিপি) মো: আলাউদ্দিন শেখ, এডিডি (হর্টিকালচার) মো: জাহাঙ্গীর আলম, ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান, মাশরুম উদ্যোক্তা মাহবুব হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাশরুম উদ্যোক্তা ও ২শতাধিক কৃষক-কিষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হৃাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রæপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo