• সমগ্র বাংলা

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে অগ্নিকান্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্টোর রুমে থাকা যন্ত্রপাতি ও ওষুধপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ( ১৬ ই মে)  বেলা সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। এদিকে আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়াতে রোগীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।  আতঙ্কে ছয় তলার সাথে সংলগ্ন ১০তলা ভবনের রোগীরাও নিচে নেমে আসে এবং নিরাপদে অবস্থান নেয়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্টোর রুমের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসান সাভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্টোর রুমের তালা ভেঙ্গে দক্ষতার সাথে কাজ করে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, স্টোর রুমে আগুন লাগায় এবং দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবস্থা নেয়ায় আগুন অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

তবে আগুনে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে নিরুপন করা সম্ভব হচ্ছেনা জানিয়ে হাসপাতালটির উপ পরিচালক দীপক কুমার জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে তার পরে ক্ষয় ক্ষতির পরিমান জানানো যাবে। এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে গত এক মাসে এ নিয়ে তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, হাসপাতালে সরু সিড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

এবিষয়ে করণীয় নিয়ে দায়িত্বশীলদের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। বেলা সাড়ে ১০ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীরা নিজ নিজ অবস্থানে ফিরে যান। উল্লেখ্য,  সুধীমহলের দাবি কিছুদিন পর পর এধরণের অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের  ঘটনা কেন ঘটছে, এটা রহস্যজনক।  এ ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা দেখতে চাই।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo