প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেলপাড়া এলাকার আব্দুল হকের ছেলে তোজাম্মেল হক বকুল (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেনের মৃত্যু হয়। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুলের মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...
নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...
নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

মন্তব্য (০)