• সমগ্র বাংলা

বগুড়ায় বাসের সাথে মুখোমুখি  সংঘর্ষে সিএনজি চালক নিহত 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার দুপচাঁচিয়াতে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক মোকাব্বর হোসনে (৫০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার আক্কেলপুর সড়কের বেড়াগ্রামে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মোকাব্বর বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। 

দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি সনাতন দাস বলেন, বুধবার দুপুরের দিকে মোকাব্বর মুরগীর বাচ্চা কিনতে দুপচাঁচিয়া থেকে অটোরিকশা চালিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে বেড়াগ্রামে আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোকাব্বরের মৃত্যু হয়। বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo