• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মুম্বাইয়ে শত ফুট উচ্চতার বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত ১৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে শত ফুট উচ্চতার বিশালাকৃতির একটি বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ১৪ মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।  মুম্বাইয়ের ফায়ার সার্ভিস কর্মী এবং ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। 

তারা এখন পর্যন্ত ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।  

এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে একটি পেট্রলপাম্পের ওপর বিলবোর্ডটি ভেঙে পড়ে। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অবকাঠামোটি ঠিক পেট্রলপাম্পের ওপর গিয়ে পড়েছে এবং বিলবোর্ডের ধাতব কাঠামো পাম্পে থাকা বেশ কয়েকটি গাড়ির ছাদ ভেদ করে গেছে।

বিশালাকৃতির বিলবোর্ডটি ইগো মিডিয়া নামের একটি বিজ্ঞাপনী সংস্থা পুলিশ কল্যাণ কর্পোরেশনকে লিজ দেওয়া পুলিশ হাউজিং বিভাগের একটি প্লটে স্থাপন করেছিল। ওই জায়গায় ইগো মিডিয়ার চারটি বিলবোর্ড রয়েছে, যার একটি সোমবার সন্ধ্যায় ভেঙে পড়ে। মুম্বাই পুলিশ ইগো মিডিয়ার মালিক এবং এই ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এক্স হ্যান্ডলে এক পোস্টে লেখেন, রাজ্য সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo