ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কে বিএসসি (পাশ) সমমান মর্যাদা প্রদান সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৪ দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রম এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা।
সোমবার ( ১৩ মে) ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তারা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক মুইজ্জুর রবি।
এ সময় জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম আমিনুল ইসলাম, জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুর রাকিব ও মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও সাহিত্য সম্পাদক অজয় কুমার দাস সহ অন্যরাও উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যে সবচেয়...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

মন্তব্য (০)