• সমগ্র বাংলা

মাগুরা মহম্মদপুরে আফজাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আফজাল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে রাজাপুর রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক স্থানীয় জনগণ ও নিহতের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে আফজালের পরিবারের সদস্য, আছিয়া বেগম, নুরুল্লাহ শেখ, ফারজানা খাতুন, ওসমান শেখ, মুরাদ শেখ বলেন, গত ৪ মে আফজাল হোসেনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ বিষয়ে আমরা মোহাম্মদপুর থানাতে এজাহার দিতে গেলে আমাদের অভিযোগ গ্রহণ করা হয়নি।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে স্ত্রী-পুত্রের নির্যাতন ও মারধরের কারণে কৃষক আফজাল শেখকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঘটনার বিষয়টি নিয়ে মহম্মদপুর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।

ওসিকে মামলার এজাহার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে, এটি যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে আইনিভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo