• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মেক্সিকোর মোরেলোস প্রদেশে হামলা, নিহত ৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর মোরেলোস প্রদেশের মেক্সিকো সিটির দক্ষিণে পর্বতে ঘেরা ছোট শহর হোইটজিলায় বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার (১১ মে) গভীর রাতে বন্দুকধারীদের গুলিতে এসব মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা যান। খবর এবিসি নিউজের।

সোমবার (১৩ মে) গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মোরেলোস প্রদেশে সপ্তাহান্তে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত শনিবার পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানীকে সংযোগকারী হাইওয়ের কাছে অবস্থিত হোইটজিলা পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে। 

মোরেলোসের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় একটি পর্যটন এলাকা। যদিও এটি অশান্ত গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত, আর সেখানেই বিভিন্ন মাদক সম্রাটরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।

গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং মাদক পাচারকারী চক্রের মধ্যে সশস্ত্র সংঘর্ষে নয়জন নিহত হয়েছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর আমেরিকার এই দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারাদেশে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo