• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে নিহত ২

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রেল ব্রিজ পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেল ব্রিজ থেকে ছিটকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে  নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনেই বৃদ্ধ। 

রবিবার(১২ মে) বিকালে ঢাকা ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের অদূরে সুতিয়া নদীর উপর রেল ব্রিজে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , বিকালের দিকে দু'জন বয়স্ক লোক গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেল ব্রিজ পার হয়ে কাওরাইদ বাজারে আসছিলেন। এসময় ময়মনসিংহ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে ওঁদের দু'জনকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে ক্ষতবিক্ষত হয়ে দু'জন নিচে পড়ে। তাতে একজনের মাথা ক্ষতবিক্ষত হয়ে মারা যায়। অপরজনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়। 

তারা আরও জানান, নিহত দু'জন ব্রিজের প্রায় শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দ্রুত গতির ট্রেন নিমিষেই তাদের দু'জনকেই ধাক্কা দেয়। এরপর আশপাশের বহুলোক গিয়ে তাদের মরদেহ দেখতে পায়। 

রেল ব্রিজে পাড়ের দোকানী কবির হোসেন বলেন, রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে দু'জন মারা গেছে। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন ডাক চিৎকার শুরু করলেও ওঁরা দু'জন তাড়াহুড়ো করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। এসময় চলন্ত ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে দু'জন ছিটকে নিচে পড়ে। ঘটনাস্থলেই দুজন মারা যায়।

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছে। রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। নিহত দুজনের নামপরিচয় পাওয়া যায়নি। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো।

মন্তব্য (০)





image

সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ; মৃতের সংখ্যা ব...

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি...

image

নানা সমস্যায় জর্জরিত রাণীনগরের বৃহত্তম চকাদিন মাদ্রাসা-এত...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যে সবচেয়...

image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

  • company_logo