• সমগ্র বাংলা

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত চুন্নু মোল্যা (৫৫) নামে এক স্কুলশিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১১ মে) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার (৯ মে) সকালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের পৌরসভা বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান  বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত চুন্নু মোল্যা পৌরসভার গোপীনাথপুর গ্রামের হাফিজার মোল্যার ছেলে। তিনি স্থানীয় রাজুপুর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৯  মে) সকালে বাইসাইকেলযোগে শিক্ষক চুন্নু মোল্যা লক্ষীপাশা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পৌরসভা বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ জেনেছি। এ ঘটনায় খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo