• সমগ্র বাংলা

ফরিদপুরে ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৪

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভাঙ্গা কেএম কলেজের ২য় বর্ষের ছাত্রী।

জানা যায়, শনিবার (১১ মে) সকালে উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় পৃথক এ দু'টি সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হামিরদী এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের সাথে মোটসাইকেলের সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেয়ার পরে তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা কুহালদিয়ার সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম শেখ (৪০), তার ভাই নাজমুল শেখ (৩৫) ও ৮ বছর বয়সী ছেলে মুরসালীন।

আহত মুরসালীনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে এবং অপর দু'জনকে ফরিদপুরের বিএসএমএমইউ হাসপাতালে পাঠানোর পরে তাদের মৃত্যু হয়।

অপরদিকে  শনিবার ( ১১ই মে) সকাল সাড়ে ৮টার দিকে কৈডুিব সদরদী নামকস্থানে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি ইজিবাইককে অজ্ঞাত একটা গাড়ী ধাক্কা দিলে ভাঙ্গা কেএম কলেজের ২য় বর্ষের ছাত্রী শ্রাবন্তী (১৭) নামে একজনের মৃত্যু হয়। 

নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে। 

 ফরিদপুরের  ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo