ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইমরান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে একইদিন দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ইমরান একুতা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে আম পাড়ার জন্য ইমরানকে গাছে উঠতে বলেন জনৈক মোসলেহ উদ্দিন মাস্টারের পরিবারের লোকজন। পরে ইমরান দড়ি ও ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর এক পর্যায় পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)