ছবিঃ সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাছ ধরারসময় নদীর পানিতে ডুবে আনছার আলী (৬৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে ছোট যমুনা নদীর তারাপালের দহ নামকস্থানে এঘটনা ঘটে।
জেলে আনছার আলী রাণীনগর উপজেলার পার্শ্ববতি নওগাঁ সদর উপজেলার দড়িয়াপুর মৎস্যজীবি পাড়া গ্রামের মৃত-মোহর আলী প্রামানিকের ছেলে।
পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,এদিন সকালে আনছার ও তার ছেলে জাল দিয়ে ছোট যমুনা নদীর আতাইকুলা তারাপালের দহ নামকস্থানে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে আরো লোকজন মিলে খোঁজা খুজি করে আনছারের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। তিনি আরো জানান,আনছার মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সে কারনেই মারা মারা যেতে পারে বলে ধারনা করছেন তিনি। তবে এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...
নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...
নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

মন্তব্য (০)