ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা প্রশাসনের অভিযানে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার হয়েছে । রাজধানীর মোহাম্মদপুর থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাস জমির পরিমান ৩২ শতক।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঢাকার নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে ০৭ মে(মঙ্গলবার) ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক ।
এ অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশন এর দখলে থাকা বড় সায়েক মৌজার আর.এস ও সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮ নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)