ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সুষ্ঠু ভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ১ম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮ থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে চিলমারী, রৌমারী ও রাজিবপুরে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।
জানা গেছে, ৮০০ পুলিশ সদস্য কুড়িগ্রামের ১ম ধাপে নির্বাচনী দায়িত্ব পালন করছে। কেন্দ্রে কেন্দ্রে ৩/৫ জন পুলিশ সদস্য,৩/৪ টি কেন্দ্র মিলে ১জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, রয়েছে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম, নির্বাচনী এলাকাকে ৫ টি সেক্টরে ভাগ প্রত্যেক সেক্টরে একজন এডিশনাল পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম। এছাড়াও থানাভিত্তিক রয়েছে পুলিশের স্পেশাল কুইক রেসপন্স টিম।
ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী...
নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ...
নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যে সবচেয়...

মন্তব্য (০)