• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ৬ তলা ভবন হেলে পড়েছে

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়া অন্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনো সেখানেই বসবাস করছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ মে) বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নম্বর রোডে বাড়িটি অবস্থিত।

খোঁজ নিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অবর্তমানে ভবনটির দেখাশোনা করেন লিটন মিয়া নামের এক ব্যক্তি।লিটন মিয়া জানান, গত পাঁচ বছর ধরে তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন। হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ভবনটি হেলে গিয়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভবনটি হেলে পড়ার খবর শুনে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী জানান , ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। এ কারণে একদিকে হেলে পড়েছে। একই ভবনের মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন।

এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ভাড়াটিয়াদের উদ্দেশ্য ৫ মে আমরা একটি নোটিশ পাঠয়েছি। তাদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।

আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে আমাদের টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশো...

image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

নিউজ ডেস্ক : অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু ও...

image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

  • company_logo