• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ অপরাধী হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া। শনিবার সরকারি ডাটাবেজ থেকে এ তথ্য জানা গেল। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় জেলেনস্কিকে পাওয়া গেছে। এটি সেই অপরাধীদের একটি অনলাইন ডাটাবেজ, যাদের কর্তৃপক্ষ খুঁজছে।

তালিকায় উল্লেখ করা হয়েছে, ফৌজদারি একটি অপরাধে তাকে খোঁজা হচ্ছে। তবে এর বেশি কিছু উল্লেখ করা হয়নি। কেন জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হলো, তা নিয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।  

২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো জেলেনস্কিকে টার্গেট করে যাচ্ছে।   ইউক্রেনের প্রেসিডেন্ট গত বছর বলেছিলেন, তাকে হত্যায় অন্তত পাঁচ-ছয়টি চেষ্টা ব্যর্থ হয়েছে।  

ইউক্রেনে সেনা পাঠানোর পরদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে এক ভাষণ দেন। তাতে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলেনস্কিকে উৎখাত করার আহ্বান জানান।  রাশিয়া তাদের তাদের ওয়ান্টেড তালিকায় বিদেশি রাজনীতিবিদসহ বিভিন্ন দেশের নেতৃস্থানীয় লোকেরাও রয়েছেন।  

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo