• সমগ্র বাংলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার ১মাস পর মারা গেলেন কুমিল্লার যুবক 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১মাস পর সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের জাকির মেম্বারের বড় ভাই আলমগীর পাটোয়ারী মারা গেছেন। 

রবিবার (৫মে) বাংলাদেশ সময় দুপুর ১টায় সৌদি আরবের ড. সোলাইমান আল হাবীব হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে গত ২৪ রমজান (৪ এপ্রিল) বৃহস্পতিবার রাতে সৌদি আরবে কিয়ামুল লাইল নামাজ পড়তে বের হয়ে রাস্তা পারাপার সময়  একটি প্রাইভেটকার ধাক্কায়  আহত হয়। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের ড. সোলাইমান আল হাবীব হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি দীর্ঘ একমাস চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রবিবার দুপুর ১২টায়  মারা যান আলমগীর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে থাকা মৃত আলমগীর পাটোয়ারির মেঝু ভাই জামাল পাটোয়ারি। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪০ বছর। তার পরিবারে স্ত্রী ও এক কন্য সন্তান রয়েছে। 

উল্লেখ্য, আলমগীর পাটোয়ারী  দীর্ঘ ২০বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছেন। গত ৭/৮ মাস আগে বাংলাদেশে এসে ছুটি কেটে আবারও পাড়ি জমান নিজ কর্মস্থল সৌদি আরবে। 

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশো...

image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

নিউজ ডেস্ক : অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু ও...

image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

  • company_logo