• লিড নিউজ
  • সমগ্র বাংলা

 ফরিদপুরে স্টপেজের দাবিতে ট্রেনের গতিরোধ  

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'চন্দনা কমিউটার ট্রেন' ফরিদপুুর রেলস্টেশনে স্টপেজ এর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

 রোববার (৫ মে) ভোর ৫ টা ১৫ মিনিট থেকে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

রাজবাড়ী থেকে ভোর ৫ টা ৪০ মিনিটে ফরিদপুর এসে পৌছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন। এসময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান। 

বিক্ষোভের মুখে এসময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। পরে অবস্থানকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। 

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিক ভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এর আগে শনিবার (৪ ই মে) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। 

তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের ও সাধারণ জনগনের  মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি ও আহবান  জানান।

মন্তব্য (০)





image

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল...

১

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ; ম...

২

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...

image

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

৩

নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...

image

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, ...

৪

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

৫

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

  • company_logo