• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে বিমান বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, নিহত ১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার (৪ এপ্রিল) জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে হামলঅর শিকার হয় সেনারা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, পুঞ্চ জেলার শাহশিতার এলাকায় দুটি গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এর মধ্যে একটি গাড়ি ছিল বিমান বাহিনীর। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান বাহিনী আরও জানায়, স্থানীয় সামরিক ইউনিটগুলি বর্তমানে এই এলাকায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে। গাড়ি বহরটিকে সুরক্ষিত করা হয়েছে। আরও তদন্ত চলছে।

এমন একটি সময়ে বিমান বাহিনীর ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো যখন ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। যে পুঞ্চ জেলায় এ হামলা হয়েছে সেটি লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসনের অংশ। আগামী ২৫ মে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo