প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে চালককে হত্যা করে দুই ইজিবাইক ছিনতাই চক্রের ৭ পেশাদারি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনায় ছিনতাই হওয়া একটি ইজিবাইক ও আরেকটি ইজিবাইকের ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ৩ দিনের চিরুনি অভিযান শেষে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ ।
শনিবার বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) রাজন কুমার দাস বলেন, গত ১৬ মার্চ ও ৮ এপ্রিল ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালকদের হত্যা করে। চক্রটি পেশাদার ছিনতাইকারী। হত্যার পর অর্ধগলিত লাশ পায় পুলিশ। ক্লুলেস হত্যাকাণ্ডে তদন্তে নেমে প্রথমে আসামীদের চিহ্নিত করা হয়। গত তিন দিন অভিযান চালিয়ে তাদের আটক করি। কোনো আইডিন্টেফিকশন নাম্বার না থাকায় ইজিবাইক বিক্রি করা সহজ। তাই এই চক্র চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কাজ করতো। এসব ঘটনাহ আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...
নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

মন্তব্য (০)