ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রোকনুজ্জামান উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষক শামসুল হোসেনের হাতে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার ও কবুতা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা এ মাসুম বিল্লাহ জানান, সরকার কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ জোরদার করতে ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছেন।
এর অংশ হিসেবে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের কৃষক শামসুল হোসেনকে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। এ যন্ত্রের সাহায্যে একই সাথে ধান-গম কাটাই ও মাড়াই করা যায়। এতে করে কৃষকের শ্রম এবং সময় উভয়ের সাশ্রয় হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...
দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী...
নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ...

মন্তব্য (০)