ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চলমান তীব্র তাপদাহে তৃঞ্চা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় পথচারী, অটো চালক, রিকসা ও ট্রাকটর চালকসহ বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
প্রায় ৫ শতাধিক মানুষের হাতে একটি পানির বোতল ও একটি করে স্যালাইনের প্যাকেট তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শাকিবসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা।
কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল জানান, দেশব্যাপী তীব্র তাপদাহ অব্যাহত থাকায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সাধারণ মানুষ পথচারী ও রিকসা, ভ্যানসহ অন্যান্য যানবাহনের চালকসহ যাত্রীদের হাতে বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন তুলে দেয়া হয়েছে। তীব্র তাপদাহে অব্যাহত থাকলে জেলা যুবলীগের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...
দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী...
নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ...

মন্তব্য (০)