• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬৯ জন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জনে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক।

কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস। সংবাদ সম্মেলনে আইজ্যাক মওয়াউরা জানান, মারা যাওয়া ৬৬ জনের মধ্যে ছয়জন শিশু আছে।

বন্যার কারণে ৩০ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আর জনসংখ্যার হিসেবে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় এক লাখ ৯০ হাজার ৯৪২ জন।কর্তৃপক্ষ বলছে, মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচেপড়ে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

ডুবে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হাসপাতালের সমস্ত খরচ বহন করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo