• সমগ্র বাংলা

পাবনায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রী ছাড়িয়ে গেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দিন যতোই যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পাবনার তাপমাত্রা। আগের দিনের রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। একদিকে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র মাত্রার তাপদাহ অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। সবমিলিয়ে পাবনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। আর বাতাসের আদ্রর্তা রেকর্ড করা হয়েছে ১৫ শতাংশ।

এর আগে গতকাল সোমবার (২৯ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর বাতাসের‌ আদ্রর্তা ছিল ১২ শতাংশ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ। এ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে জেলায় অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে পাবনার জনজীবন অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। জীবনযাত্রার অনেক কিছুই থমকে গেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। অতি তীব্র তাপদাহে তারা কাজে যেতে পারছেন না। এছাড়াও তাপদাহের কারণে আম-লিচুর গুটি নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে গরমে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে শতশত শিশু রোগীর চাপ।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo